ফকিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে বাসের ধাক্কায় গুরুত্বর আহত মটরসাইকেল চালক মৃদুল সরকার (২৪) চিকিসাধিন অবস্থায় মারা গেছেন। তিনি ৪৮ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃদুল সরকার উপজেলার মূলঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের মিল্টন সরকারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানান, গত ৯ জুলাই সকাল ১০টার দিকে নিহত মৃদুল সরকার বাড়ি থেকে মটর সাইকেলযোগে ফকিরহাট বাজারে আসছিলেন। ঘটনার সময় বিপরীতদিক থেকে আসা মোল্লাহাটগামী একটি লোকাল বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্ব আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাপসপাতালে পাঠানো হয়। সেখানে চিকৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহযোগিরা পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
