Logo
table-post
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মোরেলগঞ্জে আলোচনা সভা
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জে পালন করা হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে শনিবার(১১ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় কুমার দে।

সভায় জনসচেতনতা বৃদ্ধি, মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে সরকারি বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সনদপত্র ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

 

@bagerhat24.com