Logo
table-post
পিলজং ইউনিয়নে জুয়েলের নেতৃত্বে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রবল বর্ষনে জমে থাকা বর্ষার পানি অপসরণ করার জন্য ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছেন ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ও আসন্ন পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফরহাদ হোসেন জুয়েল। তিনি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও সর্বশেষ শনিবার (১১ জুলাই) ইউনিয়নের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসরণ করেন। 

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের প্রবল বর্ষনে পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া, শ্যামবাগাত, বৈলতলী ও বালিয়াডাঙ্গা সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে শুরু করে। আর এই জলাবদ্ধতার মুল কারণ হয়ে দাড়াই কাটাখালীর যুগীখালী ব্রীজের নিচে দিয়ে যে খালটি কাটাখালী ভায়া বাগেরহাট মহাসড়কের পাশ দিয়ে সিএন্ডবি বাজার বা বালিয়াডাঙ্গা এলাকার ভিতর প্রবাহিত হয়েছে, যেটিকে জিয়ার খাল বা স্বর্নিভর খাল নামে পরিচিতি রয়েছে। 

এবং অপর অংশটি অর্থাৎ (প্যানার) খালটি টাউন নওয়াপাড়া হয়ে শ্যামবাগাত গ্রামের মধ্যে প্রবাহিত হয়েছে। সেই খালটির গুড়ায় প্রায় ১কোটি ৮৪লক্ষ টাকা ব্যায়ে একটি বৃহৎ আকারের ব্রীজ নির্মাণ করা হচ্ছে। ঐ ব্রীজটি নির্মাণের জন্য খালটিকে সরাসরি বাঁধ দেওয়া হয়েছে। আর বাঁধ দেওয়ার কারনে উপরে জমে থাকা বিপুল পরিমানে পানি নিচেই সরবরাহ হতে পারছে না। আর সরবরাহ না হওয়ার কারনে উপরে জমে থাকা পানিতে জলাবদ্ধতার সৃস্টি হচ্ছে। সেই জলাবদ্ধতা নিরশন করতে তিনি নিজ উদ্যোগে খাল গুলির বাঁধ কেটে দিয়ে শতশত জনগন-কে জলাবদ্ধতা থেকে রক্ষা করলেন। 
 

@bagerhat24.com