রামপালে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা পুরস্কার বিতরণ
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
ছেলে হোক মেয়ে হোক, দু’টি সন্তানই যথেষ্ট—তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপালে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০ টায় রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহরিয়ার শামীমের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য দেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
বিশেষ অতিথির বক্তব্য দেন, ডা. সুকান্ত কুমার পাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহীনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট দপ্তরের শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
