Logo
table-post
বিশ্ব জনসংখ্যা দিবসে ফকিরহাটে আলোচনা সভা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও  শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পরিবার পরিকল্পনা বিভাগের পরির্দশক মুর্শিদুল আলম। আলোচনা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন, সুস্থ, সচেতন ও পরিকল্পিত পরিবার গড়ে তোলার মাধ্যমে একটি উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। পরিবার পরিকল্পনা শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয় নয়, এটি মাতৃস্বাস্থ্য, শিশুর সুরক্ষা এবং দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 

 

@bagerhat24.com