Logo
table-post
শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশে প্রশিক্ষণ
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে ০-৩ বছরের শিশুদের প্রারম্ভিক যত্ন ও বিকাশ (ইসিডি) সেবাদান বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।  

সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাগেরহাট সিভিল সার্জন এস এম মাহবুবুল আলম। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আসাদুজ্জামান সাগর। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, কনসালটেন্ট ডা: মনোজ কুমার মালাকার, মেডিকেল অফিসার ডা: আমিন উদ্দিন, ডা: সাজিয়া ইসলাম উর্মি, ইউনিসেফের ডা: শাহানাজ বেগম প্রমূখ। এসময় বক্তারা বলেন, প্রারম্ভিক শৈশব হচ্ছে সেই সময়টা যখন শিশুর যতœ ও বেড়ে ওঠার বিষয়ে সবচেয়ে বেশি খেয়াল করা প্রয়োজন। 

শিশুর জন্মের পর প্রথম আট বছর তার বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল। এটি সময়টি পরিবর্তনের এবং সে পরিবর্তন শারীরিক ও মানসিক উভয় ধরনের। তবে শিশুর প্রথম তিন বছর বৃদ্ধি ও বিকাশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। এই সময়ে সবচেয়ে বেশী প্রয়োজন শিশুদের সঠিক প্রারম্ভিক বিকাশ ঘটানো। 

 

@bagerhat24.com