Logo
table-post
ফকিরহাট কাটাখালী বিএনপির প্রস্তুতিমূলক সভা
01/01/1970 12:00:00


ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের কাটাখালী বিএনপি’র আঞ্চলিক কমিটির আয়োজনে আগামী ৫ই আগষ্ট কাটাখালীতে বিশাল জনসভা সুষ্ট সুন্দরভাবে সফল করার লক্ষে প্রস্তুতি মুলক সভা বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

আঞ্চলিক কমিটির আহবায়ক এম এ আউয়াল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও প্রবীন বিএনপি নেতা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, আঞ্চলিক কমিটির সদস্য সচিব ও বিএনপি নেতা মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, এস এম খলিলুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার বিল্লাল হোসেন, বিএনপি নেতা শেখ মোতালেব হোসেন, মোস্তফা কামাল হারুন, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোহম্মদ আলী হোসেন (আলী), ইউনিয়ন নেতা মনিরুজ্জামান মনি, কৃষকদলের সভাপতি মোঃ ফারুক আহম্মেদ মন্টু, ওয়ার্ড বিএনপি নেতা শফিয়ার হোসেন, শেখ নাসির উদ্দিন, আলমগীর হোসেন ও যুবদল নেতা শেখ দেলোয়ার হোসেন প্রমুখ। 

পরিচালনা করেন, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন জুয়েল। 

 

@bagerhat24.com