ফকিরহাটের পিলজং মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস পালিত
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের ঐতিহ্যবাহী শতবর্ষী পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীয্যের মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হল রুমে এ আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ্যাডহক কমিটির সভাপতি ও বিশিস্ট শিক্ষানুরাগী মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু’র সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির, সহকারী প্রধান শিক্ষক অসিত কুমার দাস, অভিভাবক প্রতিনিধি প্রদ্বীপ ভট্টাচার্য, শিক্ষক প্রতিনিধি তহমিনা খাতুন, সহকারী শিক্ষক রেজাউল করিম, গোপাল দেবনাথ ও শিক্ষিকা শিল্পি রানী দেবনাথ সহ শিক্ষার্থীবৃন্দ। পরে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্টান সামাপ্ত হয়। এতে বিপুল সংখ্যাক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
