ফকিরহাটে জোয়ারের চাপে ৫০ ফুট সড়ক ধস
01/01/1970 12:00:00পি কে অলোক,ফকিরহাট
ফকিরহাটের ছোট্টখাজুরা জাহাজঘাটা এলাকায় জোয়ারের পানির চাপে এলজিইডি’র রাস্তা ভেঙ্গে বেশ কয়েকটি বিল ও বাড়িঘর তলিয়ে গেছে। এর ফলে খাজুরা-জাবুসা হাটখোলা সড়ক দিয়ে যানবাহন সহ সর্বসাধারনের চলাচল দুইদিন ধরে বন্ধ রয়েছে। পানি উন্নয়ন র্বোড জিও ব্যাগের বস্তায় ধুলাবালু ভরে ভাঙ্গা স্থান মেরামতের জোর চেষ্টা চালালেও অপর সড়কটি প্রবল জোয়ারের পানির চাপে ভেঙ্গে যাওয়ার আশাংকা রয়েছে। অতিদ্রæত নজরুল এর বাড়ি হতে জাবুসা হাটখোলা পর্যন্ত প্রায় তিন হাজার ফুট নদীর চরে ঢালাই ফাইলিং দেওয়া না হলে আরো দুই অথবা তিনটি স্থানে বড় ধরনের ভাঙ্গন দেখা দিতে পারে। আর সেটি দেখা দিলে শতশত বাড়িঘর মাছের ঘের ও জানমালের চরম ক্ষতি হতে পারে।
জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে জোয়ারের প্রবল চাপে লখপুর ইউনিয়নের ছোট্টখাজুরা জাহাজঘাটা এলাকার অথাৎ খাজুরা-জাবুসা হাটখোলা এলজিইডি সড়কের মধ্যবর্তী স্থানে প্রায় ৫০ফুট জায়গায় ভেঙ্গে যায়। এসময় মুর্হুত্বের মধ্যে হুহু করে জোয়ারের পানি প্রবেশ করে জাবুসা আন্দাবাজ ও ছোট খাজুরার বেশ কয়েকটি বিল ও তার পাশের ঘরবাড়ি তালিয়ে যায়। সে সময় স্থানীয় লোকজন ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দদেরকে অবহিত করলে তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান-কে অবগত করালে তিনি সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে উপস্থিত হন। এর পর শুক্রবার সারারাত ও শনিবার দুপুর পর্যন্ত পানি উন্নয়ন র্বোডের লোকজনের সাথে স্থানীয় শতশত লোকজন যুক্ত হয়ে কাজ শুরু করে ভাঙ্গনকৃত স্থানটি কিছুটা মেরামত করতে সক্ষম হন।
এদিকে স্থানীয় মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মনিরুল ইসলাম মনি, আকতার হোসেন ও বাবুল শেখ সহ একাধিক ব্যক্তিরা অভিযোগ করে বলেছেন,তেমাথা বটতলা ভায়া জাবুসা হাটখোলা পর্যন্ত সড়কের ভাঙ্গনকৃত কিছু অংশ বালুর বস্তা ফেলে মেরামত করা সম্ভব হলেও অপর রাস্তাটির বৃহৎ অংশে অথাৎ নজরুলের বাড়ির সামনে হতে তেমাথা বটতলা পর্যন্ত চরম ঝুঁকি রয়েছে। জোয়ারের পানি বড় আকারের চাপ দিলে রাস্তাটি ভেঙ্গে একাকার হয়ে যাবে। আর সেটি হলে লখপুর ও ছোট্ট খাজুরা এলাকার শতশত বাড়িঘর মাছের ঘের ও যানমালের চরম ক্ষতি হতে পারে। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসি স্থায়ী সমাধান চেয়ে উপজেলা ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা কলেছেন।
