লখপুর ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে শরিফুল
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের আসন্ন লখপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক শেখ শরিফুল ইসলাম এর নির্বাচনী জনপ্রিয়তা এখন শীর্ষে। ইউনিয়নের অন্যান্য চেয়ারম্যান পদপ্রার্থীদের চেয়ে তাঁর দীর্ঘ দিনের সুনাম ও জনপ্রিয়তা অনেকাংশে এগিয়ে রয়েছে। তাঁর দীর্ঘদিনের সুনাম ও জনপ্রিয়তার কারণে তিনি আসন্ন নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন বলেও তাঁর সমর্থকরা দাবী করেছেন।
জানা গেছে, আগামী অক্টোবর বা নভেম্বর মাসে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্র্বাচনের দিনক্ষন বা তারিখ নির্দ্ধারণ করতে পারেন বাংলাদেশ নির্বাচন কমিশন। আর এ কারণে অধিকাংশ ইউনিয়নে নির্বাচনী আমেজ এবং উৎসব বইতে শুরু করেছে। যারই অংশ হিসাবে লখপুর ইউনিয়নের সর্বত্র নির্বাচনী আমেজ বইছে। এবারের নির্বাচনে যে কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থী অংশগ্রহন করছেন তার মধ্যে বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি’র ত্যাগী নেতা নামে পরিচিত শেখ শরিফুল ইসলাম এর নাম রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে।
স্থানীয় নেতাকর্মি ও তার সমর্থকরা জনপ্রিয় অনলাইন পোর্টাল বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেছেন, তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে যে ভাবে সামনের কাতারে থেকে নির্যাতিত নিপিড়িত দলীয় শতশত কর্মিদের পাশে থেকে আর্থিক সহ নানা ধরনের সহযোগীতা করেছেন তা অন্য কোন প্রার্থী করেন নী। শুধু তাই নয়, দলীয় নেতা কর্মি থেকে শুরু করে সাধারন জনগনের আপদে-বিপদে তিনি বুক পেতে দিয়ে সার্বিক সহযোগীতা করেছেন। যে করণে ইউনিয়নের জনগন তাঁকে বেশি পছন্দ করেন।
বিভিন্ন সুত্র থেকে জানা গেছে, কোন হতদরিদ্র অসহায় দুস্থ ও গরীব মানুষ তার কাছে সাহায্যের জন্য গেলে তিনি কাউকে ফেরৎ দিয়েছেন বলেও মনে হয় না। তাছাড়া কন্যা দায়গ্রস্থ পিতা-মাতাকে আর্থিক সহযোগীতা পাশাপাশি অনেক গরীব ও মেধাবী শিক্ষার্থীকে লেখাপড়ার খরচ বহন করার একাধিক নজিরও রয়েছে। এর পাশা-পাশি রাস্তা ঘাট ব্রীজ ক্যালভাট ও খেলার মাঠের নানা উন্নয়ন থেকে শুরু করে ক্রীড়াসামগ্রী বিতরণ করে সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়ার কাজও করেছেন অহরহ। এধরনে একাধিক সামাজিক কাজে তার সরাসরি যোগাযোগ থাকায় ইউনিয়নবাসির কাছে তিনি গ্রহনযোগ্য ব্যক্তিতে পরিনত হয়েছেন। যে কারনে তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।
