Logo
table-post
রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি

রামপালে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, প্রেসক্লাব রামপালের সাবেক সভাপতি ও বেলা’র সদস্য এম. এ সবুর রানা, প্রেসক্লাব রামপাল এর সহসভাপতি ও বেলা সদস্য এ. এইচ. নান্টু, সদস্য সচিব ও পরিবেশ যোদ্ধা মো. মেহেদী হাসান প্রমুখ। কর্মশালার সভাপতিত্ব করেন ইয়োথ ফর সুন্দরবন, রামপাল-এর সাবেক আহবায়ক এম. আর. সিফাত। স্বাগত বক্তব্য দেন, বাগেরহাট জেলা রূপান্তরের সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। এছাড়া অনুষ্ঠানে ইয়োথ ফর সুন্দরবনের আহবায়ক রাসেল শেখ, সদস্য সচিব ফারুক শেখ, সদস্য প্রান্ত বাছাড়, কানিজ ফাতেমা, রনি, ও প্রোঞ্জয় মন্ডলসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

কর্মশালায় সুন্দরবনকে দূষণমুক্ত রাখতে ও প্লাস্টিক-পলিথিনের ব্যবহার হ্রাসে নানামুখী উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে রূপান্তরের সহায়তায় ইয়োথ ফর দ্য সুন্দরবনের তরুণদের কার্যক্রম ও এর ইতিবাচক ফলাফল উপস্থাপন করা হয়।

 

@bagerhat24.com