মোল্লাহাটে ইমাদ বাসের ব্রেক ফেল, আহত ৫০
01/01/1970 12:00:00মোল্লাহাট প্রতিনিধি
মোল্লাহাট উপজেলার সীমান্তবর্তী চর গোবরা গোপালগঞ্জ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িটি ব্রেক ফেল করে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সরকারি গাছ ভেঙে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের ছাদ উড়ে যায় এবং চালকসহ অন্তত ৫০ জন যাত্রী কম বেশি আহত হন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে প্রায় ৫৪ জন যাত্রী নিয়ে বাসটি যাচ্ছিল। ভাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির ব্রেক বিকল হয়ে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের কয়েকটি সরকারি গাছে ধাক্কা মেরে খাড়ে পড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় বাসের ছাদের একটি অংশ ছিটকে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, এঘটনায় গুরুত্বর আহত হয়েছে ৮ জন যাত্রী বাকী যাত্রারী সামান্য আহত হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি থানায় আনা হয়েছে। যেহেত দুঘটনায় কোন লোক মারা যায়নি। সেহেতু পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
