রামপাল-মোংলায় দক্ষতা ও নিরাপদ অভিবাসন সেমিনার
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
এই সর্বপ্রথম রামপাল ও মোংলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলামের সার্বিক ব্যাবস্থাপনায় বিদেশগামী যুব-যুবাদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার সুন্দরবন মহিলা কলেজ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অথিতির হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফ হোসেন।
এ সময় বক্তব্য দেন, সরকারি চিতলমারী কারিগরি কলেজের অধ্যক্ষ, বাগেরহাট মেরিন একাডেমি পরিচালক মাজহারুল হোসেন খান, জনশক্তি বাগেরহাট দপ্তরের পরিচালক মো. মেহেদি হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কলেজ শিক্ষক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, দক্ষ জনশক্তি গড়ার লক্ষে সরকার কাজ করছে। প্রধান মন্ত্রী দেশের বেকার সমস্যার সমাধানে কাজ করছে। যাতে করে দেশের জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে বিদেশে কর্মসংস্থান করতে পারলে দেশ সমৃদ্ধ হবে। এ জন্য প্রশিক্ষণ গ্রহন করতে হবে। দৃঢ় প্রত্যায়তয়ে সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষা গ্রহন করতে হবে। আমরা আমাদের বেকারদের তৈরী হতে হবে। সেমিনারের মূল উদ্যেশ্য হলো আমরা প্রশিক্ষণ নিয়ে বৈধ উপায়ে বিদেশ যাবেন। কোন দালালদের দ্বারা যাতে কেউ প্রতারিত হতে না পারে সে জন্য সতর্ক থাকতে হবে।
