ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০ ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় ১০টি ক্লাবে ১০ সেট করে জার্সি ও ১২টি ফুটবল বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় ক্লাবের খেলোয়ারদের মাঝে এই জার্সি ও ফুটবল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বুলবুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ তানভীর ইসলাম লিমন, বিএনপি নেতা ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী মুশফিকুজ্জামান রিপন, বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা রবি ফকির সহ বিভিন্ন স্পোটিং ক্লাবের সদস্য ও খেলোয়ারবৃন্দ।
এসময় বক্তারা বলেন, খেলাধুলা মানুষের মন ও শারীরিক বিকাশ ঘটায়। বর্তমানে অনলাইনের যুগে মোবাইল ভিত্তিক খেলার কারণে হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাধূলা। উৎসাহ না থাকায় উঠতি বয়সের যুবকরা ফুটবল খেলার মতো জনপ্রিয় খেলা হারিয়ে ফেলছে। বুলবুল ফাউন্ডেশনের অর্থায়নে ক্লাবও খেলোয়াড়দের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করায় খেলার উৎসাহ আরো বৃদ্ধি পাবে।
