মোরেলগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ প্রতিনিধি
“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই-সবুজ হোক বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা গৌতম কুমার, প্রাথমিক শিক্ষা অফিসার শেফাইনুর আরেফিন, ওসি মাহমুদুর রহমান, পৌরসভার কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
পর্যাক্রমে পৌরসভার ১ হাজার বৃক্ষরোপন করা হবে। তিনি পৌরবাসীকে বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
