চিতলমারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় বক্তব্য রাখেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুর রহমান, চিকিৎসক এম আর ফরাজী, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চিতলমারী উপজেলা কমান্ডের যুগ্ম-আহবায়ক মোঃ আবু তালেব শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, জেলা বিএপির সদস্য রুনা গাজী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু, বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শোয়েব হোসেন গাজী, প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।
