Logo
table-post
ফকিরহাটে ব্রিটিশ আমলের সড়ক এখন মরণফাঁদ
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের পিলজংগ বিশ^রোড সংলগ্ন থ্রি-স্টার এলপিজি অফিস ভায়া নির্মানাধীন নতুন রাস্তা সড়কটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। মুল রাস্তাটির অধিকাংশ কাদা মাটি পার্শ্ববর্তী ড্রেন বা বিলের মধ্যে চলে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়ে তা এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। অতিদ্রæত কাচা এই রাস্তাটি মাটি ভরাট করে ইটের সলিং এবং পাকা ড্রেন নির্মানের জোর দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসি।

জানা যায়, পিলজংগ ৫নং ওয়ার্ডের গণেশ দাস এর দোকানের পশ্চিমপাশ দিয়ে অথাৎ বিশ^রোড (কচাতলা) সংলগ্ন থ্রি-স্টার এলপিজি অফিসের সামনে দিয়ে একটি বৃট্রিশ আমলের কাচা রাস্তা রয়েছে। যে রাস্তাটি কচাতলা (মনসা তলা) হতে সোজা দক্ষিন দিকে তসলিম শেখের বাড়ী’র সামনে গিয়ে নির্মানাধীন নতুন (এলজিইডি’র) পাকা রাস্তায় গিয়ে মিশেছে। ঐ রাস্তাটির সম্পূর্ণ অংশে অর্থাৎ প্রায় আধা কিলোমিটার রাস্তায় কাদা। এর মধ্যে কচাতলা দিয়ে প্রবেশ পথে প্রায় ১শত ফুট রাস্তায় ইটের সলিং নির্মাণ করা থাকলেও বাকি অংশে কোন দিন মাটি ভরাট করা হয়নী। আর মাটি ভরাট না করার কারনে ঐ আধা কিলোমিটার রাস্তায় কাদা হয়ে শিয়াল বাঁধা রাস্তায় পরিনত হয়েছে। 

মারকাজুস সুন্নাহ নুরানী ক্যাডেট মাদ্রাসার সহকারী শিক্ষক মোহম্মদ আহাদুজ্জামান বলেন, ঐ রাস্তা দিয়ে অধিকাংশ ছাত্র-ছাত্রী তাদের মাদ্রাসা সহ টাউন নওয়াপাড়া সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, টাউন নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পিলজংগ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানে যাতায়াত করে থাকেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, রাস্তাটি বিট্রিশ আমালের হলেও সেখানে কোন উন্নয়নের ছোয়া পড়েনী। যে করনে শিক্ষার্থীরা পানি কাদায় ভিজে স্বঃ স্বঃ শিক্ষাপ্রতিষ্টানে যেতে বাধ্য হচ্ছে। 

স্থানীয় পিন্টু দাশ, কৃষ্ণ রায় চৌধুরী, ফাতেমা বেগম, রফিক মাষ্টার, আলমগীর হোসেন, রুবেল শেখ, কুতুব উদ্দিন ও ওর্য়াড বিএনপি’র সভাপতি শেখ আমীরুজ্জামান আলেপ সহ একাধিক ব্যক্তিরা বলেন, রাস্তাটি দীর্ঘদিনেও মাটি দিয়ে ভরাট বা মেরামত না করায় রাস্তাটির অধিকাংশ মাটি পানিতে ধুয়ে পাশর্^বর্তী ড্রেন বা বিলের মধ্যে চলে গেছে। এ অবস্থায় একটু বৃষ্টি হলেই সেখানে হাটু সমান কাদা পানি জমে। সেই সময়ে ঐ এলাকার বসবাসরত স্থানীয়রা এক প্রকার কাদা ও পানি কারণে বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন এবং বাহিরেও যেতেই পারেন না। 

মারকাজুস সুন্নাহ নুরানী ক্যাডেট মাদ্রাসার শিশু শিক্ষার্থী শাফিয়া খাতুন, ফরহানা খাতুন, সাহিদা খাতুন, জান্নাতুল, মাহিয়া ও সুমাইয়া খাতুন সহ একাধিক শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি হলে বা তার পরে তারা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। অথাচ ঐ রাস্তাটিই একমাত্র চলাচলের অবলম্বন। ঝড় বৃষ্টি যাই হোক তাদের ঐ রাস্তা দিলেই চলাচল করতে হয়। এ অবস্থায় কাচা এই রাস্তাটি মাটি দিয়ে ভরাট করে তার উপর ইটের সলিং এবং পাশর্^বর্তী পানি নিস্কাশনের জন্য পাকা ড্রেন নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি’র) উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি। 
 

@bagerhat24.com