Logo
table-post
ফকিরহাটে ৫ আগস্টের জনসভার মাঠ পরিদর্শন
01/01/1970 12:00:00


ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ডের বালুর মাঠে আগামী ৫ আগষ্ট বিকেল ৪টায় বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বালুর মাঠের প্যান্ডের কার্যাক্রম ও জনসভা স্থান পরিদর্শন করেছেন আয়োজন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ। রবিবার (২রা আগষ্ট) বিকেল সাড়ে ৫টায় তাঁরা মাঠের প্যান্ডের কার্যাক্রম পরিদর্শন করেন। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন, কাটাখালী বিএনপি’র আঞ্চলিক কমিটির আহবায়ক আলহাজ¦ এম এ আউয়াল, সদস্য সচিব মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব এসএম খলিলুর রহমান, বর্তমান কমিটির সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন জুয়েল, যুগ্ম সাধারন সম্পাদক জাহাংগীর হোসেন, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোহম্মদ আলী হোসেন (আলী), ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মনিরুজ্জামান মনি, ওর্য়াড বিএনপি নেতা নাসির উদ্দিন, মল্লিক আনিসুর রহমান ও মাজেদ ঢালী প্রমুখ। 
 

@bagerhat24.com