Logo
table-post
চিতলমারীতে ১১ দলীয় ঐক্য’র গণ সমাবেশ
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলীয় ঐক্য বাগেরহাটের চিতলমারীতে গণ সমাবেশ করেছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ গণ সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের (চিতলমারী-মোল্লাহাট ও ফকিরহাট) সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

সমাবেশে এমপি অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বলেন, ‘দুই হাজার শহীদ ও ৩০ হাজার চক্ষু, পা ও হাত হারানো পঙ্গুদের রক্তের উপর দাঁড়িয়ে ১২ ফেব্রæয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের সাথে এ দেশের মানুষের প্রাণের আকাক্সক্ষা গণ ভোটও অনুষ্ঠিত হয়। দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পেরে গণ ভোটের স্বপক্ষে ক্যাম্পেইন শুরু করে। দেশের ৭০ ভাগ মানুষ হ্যাঁ ভোট দেন। আমরা এক সাথে দুইটি নির্বাচন করলাম একটিকে যদি অস্বীকার করি তাহলে অন্যটির অস্তিত্ব থাকে না।’ 


চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী মুনিরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী জাহিদুজ্জামান নান্নার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শেখ কামরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী ও উপজেলা এনসিপির সভাপতি শাহরিয়ার আল ইসলাম জুয়েল প্রমূখ। 

সবাবেশের আগে ১১ দলীয় ঐক্য উপজেলার প্রধান প্রধান সড়কে একটি মিছিল করে এবং সমাবেশ শেষে এমপি অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় উদ্বোধন করেন। 
 

 

@bagerhat24.com