Logo
table-post
ফকিরহাটের কাটাখালী বিএনপি’র আয়োজনে জনসভা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের কাটাখালী বিএনপি’র আঞ্চলিক কমিটির আয়োজনে ফ্যাসিস্ট সরকারের পতন ও গণতন্ত্র মুক্তি দিবস পালন উপলক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় কাটাখালী বালুর মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক কমিটির আহবায়ক আলহাজ¦ এম এ আওয়াল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য খাঁন মনিরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম ও কেন্দ্রিয় ছাত্রদল নেতা শেখ ওহিদুজ্জামান ওহিদ। 

কমিটির সদস্য সচিব মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, বিএনপি নেতা এস এম খলিলুর রহমান ও যুবদল নেতা মোঃ মোদাচ্ছের মল্লিক এর যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা বিএনপি নেতা ফকির শহিদুল আলম, গোলাম মোস্তফা, খান লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ, কৃষকদল নেতা ফিরোজুল ইসলাম, যুবদল নেতা রফিকুল ইসলাম, মহিলা নেত্রী নুর জাহান বেগম, ওলামা দল নেতা মাওঃ আবুল হাসান, ইউনিয়ন বিএনপি নেতা যথাক্রমে সরদার বিল্লাল হোসেন, ফরহাদ হোসেন জুয়েল, আলীবুদ্দিন আলী, মাসুদ রানা আরিফ, হোসাইন মোহম্মদ জিয়া, আতিয়ার রহমান মোড়ল, কাজি মনিরুজ্জামান টুটুক, মুশফিকুজ্জামান সুমন, মোঃ আজাদ ফকির, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোহম্মদ আলী হোসেন (আলী) ও ইউনিয়ন শ্রমিকদল নেতা মোঃ মনিরুজ্জামান মনি প্রমুখ। 

এর আগে বিকাল ৩টা হতে বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াড পর্যায় থেকে শতশত নেতাকর্মি মিছিল সহকারে সভা স্থলে হাজির হলে সভা স্থল যেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে পড়ে। 

 

@bagerhat24.com