Logo
table-post
মোংলায় পৌর কৃষক দলের ৭১ সদস্যের কমিটি ঘোষণা
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মোংলা পৌর শাখার ৭১ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি আজ বৃহস্পতিবার  ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মো. সোহাগ চৌধুরী  সভাপতি এবং মোঃ নাজমুল ইসলাম  মানিককে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দিয়েছে বাগেরহাট জেলা কৃষক দল।

 

জেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। 

 

কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ মোট ৭১ জন সদস্য। 

 

নতুন কমিটি অনুমোদন প্রসঙ্গে বাগেরহাট জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফউদ্দৌলা জুয়েল 

 বলেন, সোহাগ ও মানিকের নেতৃত্বে মোংলা পৌর কৃষক দল অতীতের যেকোনো সময়ের চেয়ে আরো  বেশি ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকবে। দলের প্রতি ত্যাগ ও আনুগত্যের মূল্যায়ন করেই তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি, তারা অনতিবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দলের কাজকে আরও ত্বরান্বিত করবে।"

 

জেলা কৃষক দলের  সদস্য সচিব ফকির তৌহিদুল ইসলাম  বলেন, তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে শক্তিশালী করার অংশ হিসেবে মোংলা পৌর কৃষক দলের এই কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে মোংলা পৌর এলাকায় কৃষক দল আরও সুসংগঠিত হবে। 

 

এদিকে নতুন কমিটি পেয়ে মোংলা পৌর কৃষক দলের নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা দেখা গেছে।

 

 নবগঠিত কমিটির সভাপতি সোহাগ ও সাধারণ সম্পাদক মানিক জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে দলের সাংগঠনিক ভিতকে আরও মজবুত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

 

এর আগের কমিটিতি মোংলা পৌর কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহাগ চৌধুরী এবং নাজমুল ইসলাম মানিক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। 

 

নবগঠিত এই কমিটিকে স্বাগত জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোংলা থানা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

@bagerhat24.com