ফকিরহাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপনের অংশ হিসেবে শিক্ষার্থীদের মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে এর মূল্যায়ন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা জাতীয় মৎস্য পক্ষ উদ্যাপন কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুর ১২টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) সুরঞ্জিত কুমার হালদার, সহকারী শিক্ষক খায়রুল বাসার জুয়েল, প্রশান্ত ব্যাপারী, সবুজ কুমার দাস, প্রভাষ বিশ্বাাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কুইজ প্রতিযোগিতায় উপজেলা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
এতে প্রথম স্থান অধিকার করেছে মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শ্বেতাভ কর, দ্বিতীয় স্থান অধিকার করেছে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আরিফ মাহমুদ এবং তৃতীয় হয়েছে নলধা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শায়লা আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। মৎস্য সম্পদের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানানো হয়।
