শিশুর প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধে রামপালে অংশীজনের পরামর্শ সভা
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
শিশুর প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অংশীজনের সাথে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) পরিচালিত 'অগ্রযাত্রা' প্রকল্পের উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি শিশুদের অধিকার সুরক্ষায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরামর্শ সভায় শিশুদের প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং এ বিষয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা শিশুদের প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
