মোরেলগঞ্জে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন, ডিজিটাল লেনদেনে জোর
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ প্রেতিনিধি
মোরেলগঞ্জে ‘বাংলা কিউআর-এ ক্যাশলেস বাংলাদেশ গড়ি’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। লেনদেনে নগদ অর্থের ওপর নির্ভরতা কমাতে এবং লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও গতি বাড়াতে বৃহস্পতিবার(২৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ক্যাম্পেইনের আয়োজন করে অগ্রণী ব্যাংক পিএলসি, মোরেলগঞ্জ শাখা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ'র সভাপতিত্বে সকল শ্রেণি পেশার মানুষকে নগদ টাকার পরিবর্তে বাংলা কিউআর ব্যবহার করে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, বাংলা কিউআর (কুইক রেসপন্স) বা দ্রুত সাড়া পদ্ধতিতে গ্রাহক ও ব্যবসায়ীরা একই কিউআর কোড দিয়ে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটাল লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও গতি বাড়বে।
ক্যাম্পেইনে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক পিএলসিসহ ১৪টি ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যাবসায়ী ও গণমাধ্যমকর্মীরা এ ক্যাম্পেইনে অংশ গ্রহন করেন। অংশ গ্রহন করেন।
