Logo
table-post
মোরেলগঞ্জে ছাত্রদল নেতার বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোলেরগঞ্জে বিবাদমান একটি ঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের দুদিন পরে ছাত্রদল নেতা ও তার বড় ভাইয়ের যৌথ বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে উত্তর সুতালড়ী গ্রামের রাকিব হাওলাদারের বসতঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। রবিবার (৩০ আগস্ট) বেলা ৮টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাকিব হাওলাদার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। এ ঘটনায় কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।


এ ঘটনার পূর্ব সূত্র হিসেবে রাকিব বলেন, ওই এলাকায় ৪৮ বিঘা জমির একটি মৎস্য ঘেরের দখল নিয়ে এক বছর ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ, মারপিট, শত্রুতা ও একাধিক মামলা চলে আসছে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ওই ঘেরটি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হন। 

এ বিষয়ে থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গভীর রাতের ঘটনা। দুদিন আগে ঘের দখল সংক্রান্ত মারপিটের মামলায় রাকিব প্রধান আসামি। তার ঘর শত্রুতার কারনে কেউ পুড়িয়েছে নাকি অন্য কোন কারনে পুড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। 

 

 

@bagerhat24.com