মোল্লাহাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
01/01/1970 12:00:00মোল্লাহাট প্রতিনিধি
মোল্লাহাটে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্যাহ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত সাহা, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, চরকুলিয়া মহিলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃজনশীলতার বিভিন্ন দিক তুলে ধরে নতুন প্রজন্মের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও দেশপ্রেমের আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস।
