ফকিরহাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন, আদর্শ ও বিপুল সৃষ্টিসম্ভারকে জাতীয় পর্যায়ে নতুনভাবে তুলে ধরতে সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাটে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধণী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
সোমবার (৩১ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে মূখ্য আলোচক ছিলেন মালিক নয়া ধুমকেুুর চেয়ারম্যান ও জাতীয় কবি শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউট এর পরিচালক এ এইচ এম জামাল উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন ফকিরহাট সহকারী কমিশনার (ভ‚মি) মো: শরীফ নেওয়াজ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভা রায় ও একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) মো: ওলিউল্লাহ খান, বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ, উপজেলা এনসিপির সভাপতি মো: মিজানুর রহমান, গণঅধিকার পরিষদ নেতা মো: খায়রুল বাসারসহ অন্যান্যরা।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, মাধ্যমিক কমৃকর্তা মো: গোলাম মোস্তফা, সমবায় কমৃকর্তা মিলন কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন ও সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
