Logo
table-post
মোংলায় বিপুল মাদক উদ্ধারে প্রতিমন্ত্রী শেখ ফরিদুলের প্রতিক্রিয়া
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

মোংলা উপজেলার দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গোপাল সরকারসহ দুজনকে আটক করেছে র‌্যাব-৬। 

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, পরিবহনযোগে গাঁজার একটি বড় চালান নিয়ে মোংলায় প্রবেশের সময় হাতেনাতে আটক করা হয় গোপাল সরকারকে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। 

আটক গোপাল সরকার মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আটক অপর ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

র‌্যাব-৬-এর সূত্রে জানা গেছে, গোপাল সরকার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বড় চালান সরবরাহ করে আসছিলেন। তিনি মোংলা ও বাগেরহাটের বিভিন্ন প্রান্তে ছোট ছোট কারবারিদের মাধ্যমে এলাকার উঠতি বয়সী তরুণ-তরুণীদের হাতে এসব মাদক পৌঁছে দিতেন।

 বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। 

তিনি এক বার্তায় লেখেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

তিনি আরও উল্লেখ করেন, এই ৫০ কেজি গাঁজার চালানের পেছনে জড়িত বাকি আসামি ও মূল সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

@bagerhat24.com