Logo
table-post
শরণখোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কোস্ট ইয়ুথ এর ফলজ গাছ বিতরণ
01/01/1970 12:00:00

শরণখোলা প্রতিনিধি

শরণখোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কোস্ট ইয়ুথ এর আয়োজনে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লাকুড়তলায় গাছের চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিডিডি প্রকল্প ব্যবস্থাপক সুবীর কুমার সাহা, মাঠ-সমন্বয়ক জাহিদুল ইসলাম, কোস্ট ইয়ুথ এর সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন, সদস্য শামিমা আক্তার, কুলসুম আক্তার ও হাসান শরীফ এবং শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী ব্যক্তিরা।

এ সময় সিডিডি প্রকল্প ব্যবস্থাপক সুবীর কুমার সহা বলেন, গাছ আমাদের অকাতরে দান করে কিন্তু বিনিময়ে শুধু কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে। যা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোস্ট ইয়ুথ এর কর্মসূচি অত্যন্ত যুগোপযোগী ও কার্যকরী। আমি তাদের এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই।

কোস্ট ইয়ুথ এর সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পুরো পৃথিবী ক্ষতিগ্রস্ত। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে উপকূলের মানুষ। এখনই যদি উদ্যোগ না নেওয়া হয় তাহলে একটা সময় এই পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। এ সময় তিনি উপস্থিত সবাইকে বৃক্ষরোপণের তাৎপর্য তুলে ধরে সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানান।

 

@bagerhat24.com