ফকিরহাটে বিএনপি’র প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র ৪৮তম প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় একটি বিশাল আনন্দ র্যালী ডাকবাংলা মোড় থেকে শুরু করে কাঠালতলা চৌরাস্ত মোড় হয়ে বিশ^রোড ঘুরে পুনঃরায় ডাকবাংলা মোড়ে গিয়ে শেষে হয়।
সেখানে উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা’র সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তৃতা করেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক খাঁন লিয়াকত আলী ও নোমান আল মেহেদী।
উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ফকির শহিদুল ইসলাম এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা, শেখ কবির হোসেন, মোঃ ফরহাদ হোসেন, মোঃ মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা শেখ আব্দুস সালাম, কৃষকদল নেতা ফিরোজুল ইসলাম, মোড়ল জাকির হোসেন, যুবদল নেতা শেখ রফিকুল ইসলাম, মহিলা দল নেত্রী কলিমা বেগম, ইউনিয়ন বিএনপি নেতা যথাক্রমে মোড়ল সাহিদুল ইসলাম, শেখ হোসাইন মোঃ জিয়া, মাহাবাবুর রহমান, তারিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, এম এ আওয়াল, ফকির আবুল কালাম আজাদ, মাসুদ রানা আরিফ, নুর ইসলাম, কামাল হোসেন, সাজ্জাদ হোসেন নান্নু, এস এম খলিলুর রহমান, সরদার বিল্লাল হোসেন, ফরহাদ হোসেন জুয়েল, শেখ আলীবুদ্দিন, মোঃ ফয়সালুর রহমান ফয়সাল ও মোঃ ফকরুল আলম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
