Logo
table-post
ফকিরহাটে উপজেলা বিএনপি’র ৪৮তম প্রতিষ্টা বার্ষিকী পালন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপি’র ৪৮তম প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষে আনন্দ র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ডাকবাংলা মোড়স্থ চৌরাস্তা মোড়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকঢোল বাদ্যযন্ত্র সহকারে একটি বিশাল আনন্দ র‌্যালী ডাকবাংলা মোড় থেকে শুরু করে কাঠালতলা মোড় হয়ে বিশ্বরোড ঘুরে পুনঃরায় ডাকাবাংলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভায় বক্তৃতা করেন, উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ, মুশফিকুর রহমান রিপন, আলমগীর কবির ও জিয়া পরিষদের সভাপতি মোফাশে^র হোসেন। 

বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ, সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজী মইন উদ্দিন মেরু, সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক মীর মোশারেফ হোসেন, ছাত্রদল নেতা রবি ফকির, সাগর, আসাদুজ্জামান পলাশ, শ্রমিকদল নেতা হুমায়ুন কবির, এসআই রুবেল, মহিলা নেত্রী তৃষা খাতুন, ইউনিয়ন বিএনপি নেতা যথাক্রমে মোড়ল সাইফুল ইসলাম, আফজাল হোসেন, মশিউদ্দিন মোড়ল, মিজানুর রহমান হাওলাদার, কামরুজ্জামান, সোহেল সরদার, মাসুদুর রহমান পিন্টু, খায়রুজ্জামান হাওলাদার, আবু সুফিয়ান, মহিউদ্দিন মইন ভুইয়া, আব্দুল হাই ফারাজী, শেখ শরিফুল ইসলাম, এ্যাডঃ মাসুম, মনি, মুক্তাদীর হোসেন, মোঃ রবিউল ইসলাম, যুব নেতা বাঁধন, জাহাংগীর হোসেন, ছাত্রনেতা মিরাজুল ইসলাম মিরাজ, মিঠু, ফয়সাল ও ইমন প্রমুখ। 


 

@bagerhat24.com