Logo
table-post
মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় মোরেলগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দির, জন্মাষ্টমী উপদযাপন কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গনে শেষ হয়।

পরে হরিসভা মন্দিরে ধর্মীয় আলোচনা সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিপক কর্মকার,জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক ধীরেশু কুমার রায়, সদস্য সচিব উত্তম কুমার কর্মকার, প্রভাষক প্রবীর দেবনাথ, কোষাদক্ষ্য শিশির মন্ডল, শিক্ষক অধির রঞ্জন বিশ্বাস, গৌতম বেপারী, লিটন কর্মকার, সুমন কর্মকার সহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ।


 উপজেলার ১৬টি ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বী শত শত নারী পুরুষ ও ভক্তবৃন্দরা এ শোভাযাত্রায় অংশ নেন।
 

 

@bagerhat24.com