Logo
table-post
ফকিরহাটে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ায় ঐতিহ্যবাহী আলহেরা ফাজিল মাদ্রাসার উদ্যোগে এবং ইউএনএফপিএ এর অর্থায়নে পরিচালিত গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারেজ প্রকল্পের আয়োজনে কমিউনিটি এনগেজমেন্ট সভা ও ক্যাম্পেইন সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হাওলাদার আব্দুল হাকিম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মুহাঃ মমতাজুল ইসলাম, বালিয়াডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ ওয়াহিদুর রহমান, পিলজংগ ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্যা মর্জিনা বেগম, প্রভাষক শেখ জাহাঙ্গীর হোসেন, বিবাহ রেজিস্টার মোঃ আলী আকবার, এমএমসি সদস্য রেক্সোনা খাতুন, মসজিদের ইমাম মোহাম্মদ আল-আমিন, শিক্ষার্থী জামিলা আক্তার তুলি ও কুরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী মোঃ মেহেরাব। 

সভায় বক্তারা বাল্য বিবাহের কুফল ও আইনগত দিক নিয়ে আলোচনার মাধ্যমে বাল্যবিবাহ কে নিরুৎসাহিত করার চেষ্টা করেন। এসময় মাদ্রাসার বিপুল সংখ্যাক শির্ক্ষাথীরা উপস্থিত ছিলেন। 

 

@bagerhat24.com