Logo
table-post
ফকিরহাটে গাছের চারা সার ও বীজ বিতরণ
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার কলকলিয়া আশীর্বাদ এ.জি স্কুল এন্ড হোপ সেন্টারের উদ্যোগে কৃষকদের মাঝে ৯ প্রকারের ফলের চারা, ২০ প্রকার বীজ ও ১ মন সার বিতরণ করা হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন কলকলিয়া আশীর্বাদ হোপ সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা পালক শ্যামূয়েল সরকার তরুন,  ফ্যাসিলিটেটর কল্যাণী দাস, প্রধান শিক্ষিকা মাধুরী মন্ডল, সহকারী শিক্ষিকা নয়মী মন্ডল, সহকারী শিক্ষিকা মমতা মন্ডল, সহকারী শিক্ষক তমাল সরকারসহ অন্যান্যরা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি কলকলিয়া আশীর্বাদ এ.জি স্কুল এন্ড হোপ সেন্টারের উদ্যোগে ফিডা ইন্টারন্যাশনাল এর মাধ্যমে ২০জন কৃষককে কৃষি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা, উক্ত প্রশিক্ষণের অংশ হিসেবে এদিন ২০ জন কৃষককে ৯ প্রকার ফলের গাছ, ১ মন সার ও ২০ প্রকার বীজ দেওয়া হয়প্রদান করা হয়।
 

 

@bagerhat24.com