Logo
table-post
রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি
"আমার উপজেলা আমার দ্বায়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত" এই শ্লোগান রামপাল উপজেলাকে বাল্যবিবাহ শিশু শ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন আয়োজিত ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় ব্যাল বিবাহ মুক্ত, শিশু শ্রম মুক্ত ও স্কুল থেকে ঝরে পড়া মুক্ত ঘোষনা করা হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঘোষণা অনুষ্ঠানে বাল্যবিবাহ, শিশু শ্রম ও শিশু স্কুল বহির্ভূত ও শিশু স্বাস্থ্য বিষয়ে নানান দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা শেফা, জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন প্রমুখ। এ সময় ওসি শেখ রাজিব আল রশিদ বলেন, কোন নিকাহ রেজিস্টার যদি  বাল্যবিবাহের সাথে জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। 

স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড  ভিষন এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। তিনি বলেন, এ পর্যন্ত ১০ হাজার ৪২০ জন শিশু-যুব এবং ৪২ হাজার ১১জন কমিউনিটি সদস্যকে ৫-জিরো বিষয়ে সচেতন করা হয়েছে। ৮ হাজার ৫৮০ টি পরিবারের মাধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ,, শিশু শ্রম বন্ধ, শিশুর স্কুল ড্রপ আউট বন্ধের বিষয়ে প্রচার ও অধিকার ভিত্তিক বার্তা পৌছানো হয়েছে। ৫টি কৌশলগত স্থানে বিলবোর্ডের মাধ্যমে প্রায় ৮২ হাজার ১৫৭জন মানুষকে সচেতন করা হয়েছে। নাটক, র‍্যালি, গন সংযোগ, ক্রীড়া ও কিশোর কিশোরী সেশনের মাধ্যমে সামাজিক আচরণ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২ হাজার ২৬৩টি ঝুঁকিপূর্ণ ও দুর্যোগগ্রস্ত পরিবারকে ৪৯৭,৭১০০০,০০ টাকার সম্পদ হস্তান্তরের মাধ্যমে সক্ষম করার উদ্যোগ নেওয়া হয়েছে।স্কুলের বাইরে থাকা শিশুদের স্কুলে ফ্রি আনার জন্য  নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে।  ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঝরে পড়া শিশু পুনরায় স্কুলে ফিরে আসা শিশু ইমন ও তাওহীদ তাদের ফিরে আসার কথা বলে। বাল্যবিবাহ থেকে নিজেকে ফিরে আনা কিশোরী নাঈমা আক্তার তার অনুভূতি ব্যাক্ত করে। নাসিমা বেগম, খাদিজা বেগম ও রিনা বেগম কিভাবে ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় স্বাবলম্বী হয়েছেন তাদের অনুভুতি তুলে ধরনে। 

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামপাল উপজেলাকে বাল্যবিবাহ,শিশু শ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত উপজেলা ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান এবং ফলক উন্মোচন ও স্টল ঘুরে দেখেন।
 

@bagerhat24.com