ষাটগম্বুজ ইউনিয়ন কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
উৎসবমুখর পরিবেশে বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়ন কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে শেখ ফরহাদ হোসেনকে সভাপতি এবং আবু বক্কার সিদ্দিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান পল্টু, বাগেরহাট সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ বুলু, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল ও শেখ মইদুল ইসলাম।
এছাড়া কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ দৌলা জুয়েল, যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল নেওয়াজ, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির তৌহিদুল ইসলাম, সদর থানা কৃষক দলের সদস্য সচিব হাওলাদার রফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশিদ, সদর থানা মৎস্যজীবী দলের সভাপতি শেখ গোলাম মোস্তফা এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মলঙ্গী আসাদুজ্জামান সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বক্তারা কৃষক দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং আগামী দিনে জাতীয় ও দলীয় সকল আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
