Logo
table-post
রামপালে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সভা
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি
রামপালে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বিআরডিবি মিলনায়তনে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে বিবাহ নিবন্ধক, সাংবাদিক, নাগরিক সংগঠন ও নৈতিক দায়িত্ব বহনকারীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

কোডেক এর ফোকাল পার্সন সৈয়দ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, সীতানাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কুমার বালা, রামপাল উপজেলা সচেতন নাগরিক সমাজের আহবায়ক সাংবাদিক এম, এ সবুর রানা, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মো. তাহিদুল ইসলাম, ফয়লাহাট সপ্রাবি'র প্রধান শিক্ষক শরীফুল ইসলাম, মোহতাদির হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে বাল্যবিয়ের কুফল ও বাল্যবিয়ে প্রতিরোধ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা ও মেয়ে শিক্ষার্থী নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বেশকিছু মেয়ে শিক্ষার্থী উপস্থিত ছিল। তারা বিভিন্ন ইভেন্ট প্রদর্শন করে।

@bagerhat24.com