Logo
table-post
ফকিরহাট বাজারের ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট সদর বাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এ সভা সদর বাজারের একটি মার্কেট চত্ত¡রে অনুষ্ঠিত হয়েছে। 

বিশিষ্ট ব্যবসায়ী মো: সাদেক মল্লিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট সহকারী কমিশনার (ভ‚মি) মো: শরীফ নেওয়াজ। 

এতে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো: রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ ও ফকিরহাট জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারী মাওলানা মোফাজ্জেল হায়দার প্রমূখ। 

বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা নোমান আল মেহেদী ও শেখ শহীদ হাসান রানা’র যৌথ সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ হারুনার রশিদ ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামাল হোসেন বাবু সহ অন্যান্যরা। 

সভায় বাজারের উন্নয়ন, আইনশৃঙ্খলা, নৈশ্যপ্রহরী, সিসি ক্যামেরা, কেরামবোর্ড ও মাদকসহ বিভিন্ন বিষয়য়ে উন্মুক্ত আলোচনা করা হয়। 

এসময় বাজারের বিভিন্ন ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের উপস্থিত ছিলেন। 

 

@bagerhat24.com