Logo
table-post
ফকিরহাট শিরীণ হক স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে।

এ উপলক্ষে  কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও কুইজ প্রতিযোগিতাা, রাসুল (সা:) এর জীবনী নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অত্র বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ কবীর আহম্মেদ। 

এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়। সহকারী শিক্ষক মো: খায়রুল বাসার জুয়েলের সঞ্চালনায় এসময় অধ্যক্ষ স. ম নাসির উদ্দিন মাহাতাব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী খান, বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান, অভিভাবক সদস্য শেখ সেলিম আহমেদ, সাবেক অভিভাবক সদস্য কাজী মনিরুজ্জামান টুটুক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোড়ল সাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক শেখ হুসাইন মোহম্মদ জিয়া ও বিভিন্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

 

@bagerhat24.com