ফকিরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও আলোচনা সভা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের লখপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় লখপুর বাজারাস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শরিফুল ইসলাম এর আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান ও শেখ মুশফিকুর রহমান রিপন। ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাই ফারার্জীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মইন উদ্দিন মেরু’র সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা বছির উদ্দিন সেতু, মোঃ মশিউদ্দিন মোড়ল, এসএম রবিউল ইসলাম, কামরুজ্জামান কাম, যুবদল নেতা সালাহ উদ্দিন লিটু, মোঃ বাঁধন, মোঃ আলম, বাদশা, তারিক, ছাত্রদল নেতা আশিকুজ্জামান আশিক, মোঃ রাসেল, মোঃ সোয়াইদ, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতা শেখ বাইজিত, ওর্য়াড বিএনপি নেতা মোঃ ইরান বিশ্বাস, আবু বক্কার, মেজবা উদ্দিন, লিয়াকত আলী, আকবার হোসেন, হাসান আলী, সিরাজ ও সাইদ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
