মোংলায় শুক্রবার ১,৪০০ অসচ্ছল পরিবারে গরুর মাংস বিতরণ করবেন সহকারী অ্যাটর্নি জেনারেল মনির
01/01/1970 12:00:00মাসুদ রানা, মোংলা
মোংলায় ১,৪০০ অসচ্ছল ও গরিব মানুষের মাঝে বিনামূল্যে গরুর মাংস বিতরণ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার মোংলা আলিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে এই সামাজিক ও কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে ।
সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এবং মোংলার কৃতি সন্তান অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির নিজস্ব উদ্যোগে স্থানীয় দুস্থ ও অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে এই মাংস বিতরণের ব্যবস্থা করেছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাঝে খাদ্য সহায়তার অংশ হিসেবে সুশৃঙ্খলভাবে ১,৪০০ জন সুবিধাভোগী সাধারণ মানুষের হাতে এই গরুর মাংস তুলে দেওয়া হবে। এ উপলক্ষে সকল ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান মনির জানান, এলাকার মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের একটু সহযোগিতা করা তাঁর এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
