Logo
table-post
বাগেরহাটে 'সাংবাদিক প্রটেক্ট কমিটি'র পরিচিতি ও মতবিনিময় সভা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
বাগেরহাটে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নবগঠিত 'সাংবাদিক প্রটেক্ট কমিটি'র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১২ সেপ্টেম্বর)  সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জেলা সাংবাদিক প্রটেক্ট কমিটির সভাপতি মোঃ আবু সাঈদ শুনু সভাপতিত্বে ও সাংবাদিক প্রটেক কমিটির স্থায়ী সদস্য মোঃ ইয়ামিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর কেন্দ্রীয় সভাপতি কৌশিক দে।

এ সময় উপস্থিতিদের মধ্য বক্তৃতা করেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম আলি আকবর টুটুল, সাংবাদিক প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলা শাখার অর্থ সম্পাদক আমিরুল হক বাবুসহ সাংবাদিক প্রটেক কমিটির নেতৃবৃন্দ ও স্থায়ী সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার, আত্মকর্মসংস্থান সৃষ্টি, পেশার মর্যাদা ও নিরাপত্তা রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে গুরুত্বারোপ করেন।

 

@bagerhat24.com