Logo
table-post
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন কৃষকদলের আলোচনা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আহবায়ক কমিটির গঠন কল্পে আলোচনা সভা শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাউন নওয়াপাড়া সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ ফিরোজ হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা ও কৃষকদলের সাধারন সম্পাদক মোড়ল জাকির হোসেন। 

সভায় মোঃ ফারুক হোসেন মন্টু-কে আহবায়ক, মোঃ খায়রুল ইসলাম-কে সিনিয়র যুগ্ম আহবায়ক, মল্লিক আমিরুল ইসলাম-কে সদস্য সচিব ও মোঃ মারুফ হোসেন, রমজান আলী ও মাসুম মোড়ল-কে যুগ্ম আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। 

ইউনিয়ন বিএনপি নেতা এস এম খলিলুর রহমান এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, কৃষকদল নেতা কাজি নিয়ামুল হাসান টিটু, বিএনপি নেতা মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, মোতালেব হোসেন, সরদার বিল্লাল হোসেন, ফরহাদ হোসেন জুয়েল, মোস্তফা কামাল হারুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোদাচ্ছের মল্লিক, কৃষকদল নেতা গাউস শেখ, মহিলা নেত্রী সাথী বেগম, মনিরা বেগম ও শাহানাজ বেগম প্রমুখ। 

 

@bagerhat24.com