Logo
table-post
ফকিরহাটে ঘর থেকে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
01/01/1970 12:00:00


ফকিরহাট প্রতিনিধি  
ফকিরহাটের মানসা-বাহিরদিয়া ইউনিয়নের হোচলা গ্রামে বসতঘর থেকে সুজন শেখ (২৩) নামের একজন ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উক্ত গ্রামের মৃতঃ শেখ আবুল হোসেনের পুত্র। পরিবারের দাবী তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার জানান, রবিবার ভোররাতে স্ত্রী হোসনেয়ারা বেগম ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী সুজন শেখ ঘরের আড়ার সাথে গলাই রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল। তার ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে মডেল থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো: মমিনুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে আসেন। পরে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করেন।  

নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম জানান, শনিবার তারা স্বামী-স্ত্রী ও সন্তান একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী আত্মহত্যা করেছে। রাতের কোন এক সময় তিনি এই ঘটনা ঘটিয়েছে বলেও তিনি জানান। তবে কি কারনে তিনি এ ঘটনা ঘটাতে পারেন তা তিনি বলতে পারেনি। 

ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ময়না তদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। 

 

@bagerhat24.com