ফকিরহাটের মাসকাটা তরুণ সংঘে ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কৃত্রিম ফ্লাডলাইটের আলোয় ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী শ্রমিক দল ফকিরহাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বি এম জামাল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এতে আরো উপস্থিত ছিলেন, খুলনা নিউরন প্যারামেডিকেল অ্যান্ড নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান এস এইচ মাসুম ছাড়াও মাসকাটা তরুণ সংঘের সদস্য মোঃ তৌকির আহমেদ, মোঃ নাঈম মোল্লা, মোঃ শরিফুল শেখ, মোঃ হৃদয় শেখ, মোঃ পিয়াল মোল্লা ও মোঃ সাফায়াত শেখ সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য গ্রামীণ যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন দিতে এই নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলেও তারা জানান।
