শরণখোলায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী লিটনের মতবিনিময়
01/01/1970 12:00:00মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী শহিদুল আলম লিটন স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার সাউথখালী ইউনিয়ন এর উত্তর দক্ষিণ তাফালবাড়ী ওয়ার্ডের সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মিন্টু হাওলাদার, দপ্তর সম্পাদক মোস্তফা জামান খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছরোয়ার মুন্সী, ইউনিয়ন যুবদল নেতা রাজু গাজী, মানিক হাওলাদারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এ সময় শহিদুল আলম লিটন বলেন, আমার বাবা মরহুম শায়সের আলী হাওলাদার দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে আপনাদের পাশে ছিলেন। পরবর্তীতে বিএনপি থেকে যারাই এই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে তারা সবাই শায়সের আলী হাওলাদার এর শুভাকাঙ্ক্ষীদের ভোটে নির্বাচিত হলেও নির্বাচনের পরে তারা তা ভুলে গেছে। কিন্তু সেই সুযোগ আর নয়। মরহুম শায়সের আলী হাওলাদার সন্তান হিসেবে বিগত দিনগুলোতে আপনাদের পাশে ছিলাম আর ভবিষ্যতেও থাকব।
উল্লেখ্য, শহিদুল আলম লিটন সাউথখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শায়সের আলী হাওলাদারের সুযোগ্য সন্তান এবং সাউথখালী ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি।
