রামপালে সাংবাদিককে জড়িয়ে হয়রানির মামলা, প্রেসক্লাবের নিন্দা ও প্রত্যাহারের দাবি
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
প্রেসক্লাব রামপালের সাংবাদিক সরদার মহিদুল ইসলামকে জড়িয়ে হায়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। কথিত চাঁদাবাজির অভিযোগে করা মামলা করে হায়রানি করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অবিলম্বে প্রত্যাহার করার দাবি জনিয়ে বিবৃতিতে বলেছেন, ফয়লাহাট এলাকার প্রভাবশালী মোস্তফা কামাল হালিম এর ছেলে ইশতিয়াক বাসিতের করা হায়রানিমূলক মামলা প্রত্যাহার না করা হলে নিয়মতান্ত্রিকভাবে প্রেসক্লাব রামপাল কর্মসূচি চালিয়ে যাবে।
বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাব রামপাল এর আহবায়ক মোতাহার হোসেন মল্লিক, সদস্য সচিব মো. মেহেদি হাসান, সদস্য মো. রেজাউল ইসলাম, আমিনুল ইসলাম নান্টু, কবির আকবর পিন্টু, এম, এ সবুর রানা, সুজন মজুমদার, মো. তারিকুল ইসলাম, মোল্লা হাফিজুর রহমান, অমিত পাল, লায়লা সুলতানা, হারুন শেখ, মুর্শিদা পারভিন, তুহিন মোল্লা, মো. রাসেল আব্দুল্লাহ, আল আমিন শেখ, পবিত্র কুমার প্রমুখ।
