Logo
table-post
ফকিরহাটে নৌকা বাইচ দেখতে চিত্রা নদীতে মানুষের ঢল
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের মুলঘর ইউনিয়নে উৎসবমূখর পরিবেশে মায়ারখালী চিত্রা নদীতে ৩৬তম বার্ষিক গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজারো দর্শনার্থীদের ঢল নামে। বৃষ্টি উপেক্ষা করে বাঙালি সংস্কৃতির প্রাচীনতম এই উৎসব উপভোগ করতে শিশু-কিশোর ও নারী-পুরুষ সহ নানা বয়সের মানুষ আনন্দে মেঠে উঠে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা।

 এতে ১০টি নৌকা অংশগ্রহন করে। নৌকাবাইচ এর আয়োজন করে মায়ারখালী যুব সংঘ। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আয়োজন কমিটির সভাপতি পরিতোষ বাগচী, সাধারন সম্পাদক রঞ্জন বালা ও মিল্টন শাখারীসহ কমিটির কিরন মন্ডল, পঞ্চানন বিশ্বাস, গৌতম বিশ্বাস, সঞ্জিত বিশ্বাস, মনোজ গাইন, মিলন মোহন্তসহ অন্যান্যরা। নৌকা বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

 

@bagerhat24.com