ফকিরহাটে দুই সমাজসেবকের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের উপদেষ্টা ও প্রাক্তন নির্বাচন কমিশনার মরহুম সৈয়দ গোলাম মাহবুব আলীর ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও তার ভাই সৈয়দ ফিরোজ আহমেদ এর সুস্থতা ও নেক হায়াত বৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জোহরবাদ নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা খানজাহানিয়া হাফিজিয়া মাদ্রাসায় উক্ত মাদ্রাসার ছাত্র ও মৌভোগ কওমিয়া মাদ্রাসার ছাত্রদের নিয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন মৌভোগ কওমিয়া মাদ্রাসার মোহতামীম মাওলানা মাসুম বিল্লাহ ও খানজাহানিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ একরামুল হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যদলের সভাপতি খান শহিদুল ইসলাম, সাংবাদিক এম জাকির হোসেন, শেখ আসাদুজ্জামান, সৈয়দ জালিস মাহমুদ ও দুই মাদ্রাসার শিক্ষার্থীসহ অন্যান্যরা।
