Logo
table-post
রামপালে ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
01/01/1970 12:00:00

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা 

রামপালে ডক্টর ফরহাদ হোসেন দাখিল মাদরাসার এসএসসি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার  শ্রীরম্ভা গ্রামে ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় চলতি সনের দাখিল পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসাটি ইংরেজি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৬ সালে এসে প্রথম বারের মতো বারো জন ছাত্রছাত্রী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার অংশগ্রহণ করে। এর মধ্যে ৮ ৭ন ছাত্র-ছাত্রী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের দাখিল পরীক্ষায় পাশের হার ৫৫ শতাংশ হলেও ওই মাদ্রাসায় প্রথম বছরেই পরীক্ষায় পাশের হার ছিল ৬৬ শতাংশ। যা মাদরাসার জন্য দৃষ্টান্তস্থাপন করেছে। মাদ্রাসা কর্তৃপক্ষসহ সকল ধর্মপ্রাণ, শিক্ষানুরাগী এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

 

@bagerhat24.com